শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

আসিয়ান ও আইএলও-র সঙ্গে শ্রম সহযোগিতা জোরদার করছে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শ্রম বাজারের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই কর্মশক্তি উন্নয়নকে উৎসাহিত করতে, আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র সঙ্গে সহযোগিতা জোরদার করছে মালয়েশিয়া।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২৯তম আসিয়ান শ্রমমন্ত্রী সম্মেলন উপলক্ষে আয়োজিত একটি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন মানবসম্পদ মন্ত্রী দাতো’ শ্রী রমনন রামকৃষ্ণন। এসময় আইএলও-র মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবোর সঙ্গেও আলোচনায় অংশ নেন রমনন। যেখানে কর্মশক্তি উন্নয়ন, শ্রম বাজারের ভবিষ্যৎ এবং শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়। একইসঙ্গে একটি টেকসই, প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া সরকার এখন শুধু দেশের অর্থনৈতিক ব্যবসাই বাড়াতে চায় না, বরং তার সাথে জড়িত শ্রমিকদের জীবনযাত্রার মানও উন্নত করতে চায়। মূলত তাদের দেশের ‘মালয়েশিয়া মাদানি’ নামক জাতীয় রূপকল্প বা দর্শনের সাথে মিল রেখেই এই আন্তর্জাতিক পদক্ষেপগুলো নেয়া হচ্ছে। দেশি ও বিদেশি সব শ্রমিকের জন্য মালয়েশিয়ায় একটি নিরাপদ এবং বৈষম্যহীন কাজের পরিবেশ তৈরি করতে চায় বলে জানায় মানবসম্পদ মন্ত্রণালয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »