শিরোনাম :
‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা

আল্লামা সাঈদীর মৃত্যুতে জামায়াতের শোক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। - ছবি : সংগৃহীত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ আগস্ট) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক শোকবাণী প্রদান করেছেন।

তিনি শোকবাণীতে বলেন, আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বুল কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খেদমত করেছেন। বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়িয়েছেন মহাগ্রন্থ আল-কুরআনের তাফসীরের জন্য। তাঁর তাফসির শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বানী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার যৌবন কাটিয়েছেন কুরআনের তাফসীরের ময়দানে আর শেষ দিনগুলো কাটিয়েছেন কারাগারে।

ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ ইলাল্লাহ। সরকারের জুলুম-নির্যাতন তাকে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিচ্যূত করতে পারেনি। মিথ্যা ও যড়ন্ত্রমূলক মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তার ওপর চরম অন্যায় করা হয়েছে। তার ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার শূন্যতা কাটিয়ে উঠার তাওফীক দিন, আমিন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তাকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আল্লাহ পাক তার এ মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। আমি প্রিয় দেশবাসীকেˆধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি। তিনি যে আদর্শের জন্য কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মজলুম অবস্থায় ১৩টি বছর কাটিয়ে মহান রবের দরবারে হাজির হয়েছেন, সেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে তার অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। তার পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাক্ষীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করুন, আমিন।

তার জানাযা ও দাফনের সময় শিগগিরই জানানো হবে, ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »