শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

আজ সকালে অ্যাটর্নি জেনারেলের আপিলের রায় ঘোষণা করবে ফেডারেল কোর্ট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পুত্রজায়া, ১৩ আগস্ট :  সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাকের টিতাহ অ্যাডেনডাম সংক্রান্ত বিচারিক পর্যালোচনা (জুডিশিয়াল রিভিউ) ঠেকাতে অ্যাটর্নি জেনারেলের (এজি) দায়ের করা আপিলের রায় আজ সকালে ঘোষণা করবে ফেডারেল কোর্ট।

তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দিচ্ছেন মালয়েশিয়ার চিফ জাস্টিস অফ মালয়া তান শ্রী হাসনাহ মোহাম্মদ হাশিম। বেঞ্চের অন্য সদস্যরা হলেন ফেডারেল কোর্টের বিচারপতি দাতুক জাবারিয়াহ মোহদ ইউসুফ এবং দাতুক হনিফাহ ফারিকুল্লাহ।

বেঞ্চ আজ সিদ্ধান্ত নেবে, আপিল কোর্টের আগের রায় বহাল থাকবে নাকি তা বাতিল হবে। আপিল কোর্টের রায়ে নাজিবের বিচারিক পর্যালোচনা পুনরায় কুয়ালালামপুর হাইকোর্টে পাঠানো হয়েছিল। যদি এজি’র আপিল খারিজ হয়, তাহলে হাইকোর্টে বিচারিক পর্যালোচনা চলতে থাকবে। তবে আপিল মঞ্জুর হলে নাজিবের হাউস অ্যারেস্টে বাকি সাজা ভোগের আবেদন এখানেই শেষ হবে।

গত ৯ জুলাই আদালত এজি তান শ্রী মোহদ দুসুকি মোকতার, সিনিয়র ফেডারেল কাউন্সেল শামসুল বোলহাসান এবং নাজিবের আইনজীবী তান শ্রী মুহাম্মদ শাফি আবদুল্লাহ’র যুক্তি শুনানি শেষ করে।

এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি আপিল কোর্ট নাজিবের আবেদন মঞ্জুর করে হাইকোর্টে বিচারিক পর্যালোচনা শুরুর অনুমতি দেয়। ওই আবেদনে নাজিব সরকারসহ মোট সাতজনকে বিবাদী করেন— স্বরাষ্ট্রমন্ত্রী, কারা মহাপরিচালক, অ্যাটর্নি জেনারেল, ফেডারেল টেরিটরিজ পার্ডন বোর্ড, প্রধানমন্ত্রীর দপ্তরের (আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার) মন্ত্রী, একই দপ্তরের লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের মহাপরিচালক এবং মালয়েশিয়া সরকার।

বিচারিক পর্যালোচনায় নাজিব দাবি করেন, ১৬তম ইয়াং দি-পারতুয়ান আগং-এর প্রধান ফরমানের (টিতাহ অ্যাডেনডাম) অনুলিপি সরবরাহ করতে হবে, যাতে তার সাজা কমানো এবং কারাদণ্ড হ্রাসের বিষয়টি নিশ্চিত থাকে। যদি ওই ফরমান থাকে, তবে অবিলম্বে কাজাং কারাগার থেকে তাকে কুয়ালালামপুরের বাসভবনে স্থানান্তর করে বাকি সাজা হাউস অ্যারেস্টে ভোগ করানোর নির্দেশ দিতে হবে।

সাবেক উম্নো সভাপতি ও পেকান সংসদ সদস্য নাজিব ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে ৪২ মিলিয়ন রিঙ্গিত এসআরসি ইন্টারন্যাশনাল সdn ভিhd-এর অর্থ আত্মসাতের দায়ে সাজা ভোগ করছেন। তিনি ২০২২ সালের ২ সেপ্টেম্বর রাজকীয় ক্ষমার আবেদন করেন। পরে পার্ডন বোর্ড তার সাজা ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর এবং জরিমানা ২১০ মিলিয়ন রিঙ্গিত থেকে কমিয়ে ৫০ মিলিয়ন রিঙ্গিত করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »