শিরোনাম :
সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারীর মৃত্যু যাবজ্জীবন পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৩০ বছরের কারাদণ্ড    আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের জাপান–মালয়েশিয়া শীর্ষ বৈঠক: নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি ও এআই সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার গভীর রাতে ইরানে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের কুয়ালালামপুরে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস মালয়েশিয়া ২০২৬’: প্রবাসী বাংলাদেশিদের সাফল্য উদযাপন টোকিওতে বিজম্যাচ উদ্যোগ: মালয়েশিয়া-জাপান বাণিজ্য সহযোগিতা জোরদারে ব্যাংক রাকইয়াতের নতুন পদক্ষেপ

আজ রাতে ইরানে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চলমান সংঘাতের মধ্যে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) তিনি বলেছেন, আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করবে (যাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সব ধরনের প্রতিরক্ষা সক্ষমতা, এমনকি তাদের অধিকাংশ আক্রমণাত্মক সামর্থ্য এরইমধ্যেই ধ্বংস হয়ে গেছে)!’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপ এবং ইরানের অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেবে। পারস্য উপসাগরের ছোট এই দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়।

ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোরভাবে দাঁড়াবে।হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায়। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি হরমুজ প্রণালি ও এর আশপাশে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে পুরো অঞ্চলকে ‘নরকে’ পরিণত করা হবে।

এমন চলমান উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »