শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

৩ খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক ও আইএফসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি খাত ও ব্যাংকিং খাতের সংস্কারে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সহায়তা করবে।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) প্রতিনিধিরা এসেছিলেন। বিশ্বব্যাংক কী কী কাজে সহায়তা দেবে, এর আগেও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ববোর্ড সংস্কারের বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে।

আইএফসির বিনিয়োগ নিয়ে তিনি বলেন, তারা কিভাবে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ করবে, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী অক্টোবরে আমি যখন তাদের সভায় যাব, তখন এসব বিষয় নিয়ে আবার আলোচনা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, মোট কথা তারা আমাদের সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু শর্ত আছে সেগুলো আমাদের পালন করতে হবে।

কী পরিমাণ অর্থ সহায়তা দেবে সে বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, অ্যামাউন্টের বিষয়ে এখন আমি বলব না। প্রত্যেকটা ডোনার এবং অন্যান্য ডোনার কী দেবে সেটা জেনে পরে আপনাদের জানানো হবে। যথাসময়ে জানাব কোন ডোনার কী দিয়েছে, তবে এখন না।

এ সময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রার্সেস; ট্রেড, ইনভেস্টমেন্ট এবং কম্পিটিটিভনেসের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ; বাংলাদেশ এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক; বাংলাদেশ ও ভুটানের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন; প্র্যাকটিস ম্যানেজার গাবি জর্জ আফ্রাম; সমৃদ্ধি অনুশীলন গ্রুপের প্রোগ্রাম লিডার সোলাইমানে কুলিবালি; ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি; প্রধান ঝুঁকি কর্মকর্তা বিবেক পাঠক, বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির; ম্যানেজার ফাইন্যান্সিয়াল সেক্টর উইলফ্রেড টেমেগনন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »