শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সিলেট রেঞ্জের সব থানায় চালু হলো অনলাইন জিডি সেবা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট রেঞ্জের অন্তর্গত সব জেলার সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু করা হয়েছে। রোববার (১ জুন) থেকে এই সেবা চালু হয়।

এর আগে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। তবে নতুন এই ব্যবস্থায় এখন সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।

জানা যায়, বর্তমানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জের সব থানাতেও অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু করা হবে।

সেবা নিতে আগ্রহীরা গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে বারবার করতে হবে না। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা খোলা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »