শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের রঙে সেজে উঠল মালয়েশিয়া দিবস ২০২৫

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাটারওয়ার্থ, ১৬ সেপ্টেম্বর ২০২৫ :  পেনাং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত মালয়েশিয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ রাতে বাটারওয়ার্থ অ্যারেনার পিআইসিসিএ কনভেনশন সেন্টারে ১০,০০০ এরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটে।

“Malaysia MADANI: Rakyat Disantuni” থিমে আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয় স্বাগত পরিবেশনা “Rentak Tradisi Pulau Mutiara” এর মাধ্যমে, যেখানে পেনাং রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকলার বৈচিত্র্য উপস্থাপন করা হয়।

পেনাং-এর ইয়াং দি-পেরতুয়া নেগারি, তুন দাতুক সেরি উত্তমা হাজি রামলি ঙ্গাহ তালিব প্রতীকী উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, সারাওয়াকের ডেপুটি প্রিমিয়ার দাতুক আমার ডগলাস উগ্গাহ এমবাস এবং সাবাহ’র ডেপুটি মুখ্যমন্ত্রী দাতুক ইঞ্জিনিয়ার শায়েলমি ইয়াহিয়া।

অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় মালয়েশিয়া দিবস ২০২৫ বিশেষ স্মারক বই স্বাক্ষর এবং ৬২তম মালয়েশিয়া দিবসের কেক কাটার অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী এ সময় “Gerakan Bersama Malaysiaku” কর্মসূচির গ্র্যান্ড প্রাইজ হিসেবে তিনজন সৌভাগ্যবান বিজয়ীর হাতে একটি প্রোটন e.MAS গাড়ি, একটি প্রোটন X70 এবং একটি মডেনাস মোটরসাইকেল তুলে দেন।

উদযাপনকে আরও বর্ণিল করে তোলে মালয়েশিয়া ইস্তানা বুদায়ার ঐতিহ্যবাহী অর্কেস্ট্রা পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান “Malaysia MADANI: Rakyat Disantuni”। এতে অংশ নেন পাঁচজন জনপ্রিয় শিল্পী ও আটটি ভিন্ন জাতি ও সংস্কৃতির নৃত্যদল, যার রঙিন পরিবেশনার পর রাত শেষ হয় জমকালো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে।

অনুষ্ঠান প্রাঙ্গণে দর্শনার্থীরা আরও উপভোগ করেন “Menelusuri Zaman” প্রদর্শনী, ফটো গ্যালারি, আরটিএম ও অ্যাস্ট্রো অডিও কিতা এফএম-এর ডিজে কর্নার, নিরাপদ ইন্টারনেট প্রচারণা, ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রদর্শনী, পারিবারিক রঙ করার প্রতিযোগিতা, কাহুট কুইজ এবং ফুড ট্রাক উৎসব।

এ সময় আরও উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী ও জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস ২০২৫ প্রধান কমিটির চেয়ারম্যান দাতুক ফাহমি ফাদজিল; পেনাং মুখ্যমন্ত্রী ও যৌথ চেয়ারম্যান চৌ কন ইয়াও; ফেডারেল মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং পেনাং, সাবাহ ও সারাওয়াক রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »