শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

মালয়েশিয়া কলিং ভিসায় আসা বিদেশি কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে ১০৫ কোম্পানি কালো তালিকা ভুক্ত -মন্ত্রী স্টিভেন সিম চি কেওঁ (ভিডিও)

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪
মালয়েশিয়া কলিং ভিসায় আসা বিদেশি কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে ১০৫ কোম্পানি তালিকা ভুক্ত
মালয়েশিয়া কলিং ভিসায় আসা বিদেশি কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে ১০৫ কোম্পানি তালিকা ভুক্ত

কলিং ভিসায় আসা বিদেশি কর্মীদের আবাসন এবং বেতন ভাতা নিশ্চিত না করার অভিযোগে ১০৫ টি কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করেছে মালায়িশার মানবসম্পদ মন্ত্রণালয়।

দেশটিতে কলিং ভিসায় আসা কর্মীদের সার্বিক বেতন ভাতা নিশ্চিতে মনিটরিং করছে হাইকমিশনার শামীম আহ্সান। বিদেশী কর্মীদের মাসিক বেতন নিয়ে বিলম্ব না করতে নিয়োগ কর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওঁ। চলতি বছরেও, বিদেশী কর্মীদের হয়রানির দায়ে বেশ কিছু কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে মালয়েশিয়া প্রশাসন।

যে’ সকল নিয়োগকর্তা বিদেশী কর্মী নিয়োগ দিয়েছে তাদের কোম্পানিতে কাজ থাকুক আর নাই থাকুক মাসের শেষে বেতন ভাতা নিশ্চিত করা, এবং যদি কোনো কোম্পানির আবাসন ও বেতন দেয়ার সক্ষমতা না থাকে তাহলে ওই সকল কোম্পানিকে বিদেশী কর্মী নিয়োগ না করার আহ্বান জানান মানবসম্পদ মন্ত্রী “স্টিভেন সিম চী কেওঁ” । বৃহস্পতিবার (কে এল সিসি ) কুয়ালালামপুর কনভেশনশন সেন্টারে মানবসম্পদ মন্ত্রণালয়ের “ডাসা গাজী প্রগ্রেসিভ” প্রোগ্রাম শেষে সংবাদ সম্মেলনে বিদেশী কর্মীদের হয়রানির বিষয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি ।

উল্লেখ্য ফেব্রুয়ারী ২০২৪, বাংলাদেশী ৭৩৩ জন কর্মীকে বেতন না দেয়ায় বাংলাদেশি কর্মীরা দেশটির শ্রম আদালতে অভিযোগ করে, বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টায় ৬৯৩ জন কর্মীকে কোম্পানি পরিবর্তন করে অন্য কোম্পানিতে কাজ দেওয়া হয়। এবং নিয়োগ কর্তা কোম্পানিকে কর্মীদের বেতন ১০ লক্ষ্য ৩৫ হাজার ৭৫৫ রিঙ্গিত ৪৫ দিনের মধ্যে পরিশোধ করার আদেশ দেয় শ্রম আদালত।

এই ছাড়া কোম্পানিতে সঠিক কাজ না থাকা শর্তেও বিদেশী কর্মী নিয়োগ দেয়ার অভিযোগে ২২ মার্চ ২০২৩ থেকে ১৫ মে ২০২৪ পৰ্যন্ত ১০৫ টি কোম্পনিকে কালো তালিকা ভুক্ত করা হয়। তারা কোনো দিন বিদেশী কর্মী নিয়োগের কোটা পাবেন বলে জানান মানবসম্পদ মন্ত্রী।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »