সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ফ্লাইটটি বুধবার দামেস্ক বিমানবন্দর থেকে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পোর উদ্দেশে রওয়ানা দিয়েছে।
দামেস্ক থেকে এএফপির সাংবাদিকরা একথা জানিয়েছেন।
বিমানটিতে সাংবাদিকসহ ৪৩ আরোহী ছিলেন। যখন বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে বাশার আল-আসাদ সিরিয়া থেকে পালিয়ে যান। বিদ্রোহীরা তার বাহিনীর কাছ থেকে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উদ্ভুত পরিস্থিতিতে ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্ক বিমানবন্দর ছেড়ে পালিয়ে যায়।