শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

পুত্রজায়ায় অবৈধ ইমিগ্রেশন এজেন্ট গ্রেপ্তার: ভারতীয় নাগরিকদের টার্গেট করে দালালি করছিল

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

পুত্রজায়া, ৯ অক্টোবর :   মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (Jabatan Imigresen Malaysia – JIM) এক বিশেষ অভিযানে এক অবৈধ ইমিগ্রেশন এজেন্টকে গ্রেপ্তার করেছে। গত ৭ অক্টোবর বিকেল ৪টা ১০ মিনিটে পুত্রজায়া এলাকায় পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার কর্মকর্তারা অংশ নেন।

দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর, অভিযানে এক মালয়েশিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮টি ভারতীয় পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং একটি Honda CRV গাড়ি জব্দ করা হয়, যা তার অবৈধ কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

ইমিগ্রেশনের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইমিগ্রেশন সংক্রান্ত “এজেন্ট” হিসেবে পরিচয় দিয়ে বিশেষ পাস (Pas Khas) এবং পেশাগত ভ্রমণ পাস (Pas Lawatan Ikhtisas – PLIK) পাওয়ার নামে ভারতীয় নাগরিকদের কাছ থেকে অর্থ আদায় করতো। এসব সেবার জন্য সে প্রতি ব্যক্তির কাছ থেকে RM400 থেকে RM1,500 পর্যন্ত নিত।

তদন্তে আরও জানা গেছে, ওই ব্যক্তি ২০২৪ সালেও একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন এবং তখনও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও তাকে Passport Act 1966-এর ধারা 12(1)(f) অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে। এছাড়া, এক মালয়েশিয়ান নাগরিককে তদন্তে সহায়তার জন্য উপস্থিত থাকার নোটিশ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো’ জাকারিয়া বিন শা’আবান জানান,

“দেশের আইন ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যা সরকারের MADANI নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

JIM কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইমিগ্রেশন কার্যক্রম দমনে ধারাবাহিক অভিযান চালিয়ে যাবে, যাতে দেশের নিরাপত্তা ও সুনাম অক্ষুণ্ণ থাকে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »