শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

পশ্চিমতীরে ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ জনকে হত্যার দাবি ইসরাইলের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
পশ্চিমতীরে ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ জনকে হত্যার দাবি ইসরাইলের - ছবি : রয়টার্স
পশ্চিমতীরে ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ জনকে হত্যার দাবি ইসরাইলের - ছবি : রয়টার্স

পশ্চিমতীরে ইসলামিক জিহাদের কমান্ডারসহ ৪ জনকে হত্যার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত ওই কমান্ডারের নাম মুহাম্মাদ জাব্বার। তিনি আবু সুজা নামে অধিক পরিচিত। নুর শামস শরণার্থী শিবিরের একটি কমান্ডো দলের তিনি ছিলেন প্রধান।

প্রতিবেদনে বলা হয়েছে, তুলকারম শহরের একটি মসজিদের পাশে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ হয় ইসরাইলি বাহিনীর। এতে পাশ্ববর্তী নুর শামস শরণার্থী শিবিরের এক কমান্ডো প্রাধন নিহত হয়। এছাড়া সেখানে আরো চার সদস্য নিহত হয়।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরের দিকে হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যানে সজ্জিত হয়ে তাদের বাহিনীর কয়েক শ’ সেনা পশ্চিমতীরের দুই শহর তুলকার্ম, জেনিন এবং আশপাশের এলাকায় অভিযান শুরু করে। প্রায় ২৪ ঘণ্টাব্যাপী এই অভিযানে শেষের দিকে তুলকার্মে নিহত হন মোহাম্মাদ জব্বার। এ সময় তার সাথে আরো চারজন নিহত হন।

প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের তুলকার্ম শাখাও পৃথক এক বিবৃতিতে নিহতের তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনী হামলায় ৪০ হাজার ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া পশ্চিমতীরেও নিহত হয়েছেন ৬৬০ জনের বেশি ফিলিস্তিনি। এই নিহতদের অধিকাংশই বেসামরিক।

সূত্র : রয়টার্স

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »