শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার

দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনের জন্য জামায়াত ও জনতার ঐক্য প্রয়োজন: মাওলানা এটিএম মা’ছুম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
নোয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

“দেশের মানুষের উন্নয়নের ও ভাগ্য পরিবর্তনের জন্য জামায়াত ও জনতার ঐক্য প্রয়োজন। এ জমিনকে গড়ে তুলতে হলে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে কঠোর পরিশ্রম করতে হবে।”
১৩ অক্টোবর নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আমীর জনাব ইসহাক খন্দকার এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দীন মোহাম্মদ। সম্মলনে দারসে কুরআন পেশ করেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য প্রফেসর লিয়াকত আলী ভূঁইয়া।

নোয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

মাওলানা এটিএম মা’ছুম বলেন, “ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে হিন্দুত্ববাদী শিক্ষাব্যবস্থায় রূপান্তর করে হিন্দু লেখকদের লিখিত পাঠ্যক্রম আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়েছে। ইসলামী নীতিমালার শিক্ষাব্যবস্থা ও প্রচলিত শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে তারা। সকল মাদ্রাসা এবং কওমী মাদ্রাসার শিক্ষাকে ধ্বংস করেছে। সব জায়গায় ইসলাম বিদ্বেষী প্রথা চাপিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থেকে রাব্বি জিদনী ইলমা বাতিল করেছে। হিন্দু, সেকুলার ও নাস্তিকদের লেখা বই দিয়ে ইসলামী শিক্ষানীতি ধ্বংস করেছে।”

তিনি বলেন, “স্বৈরাচারী সরকার পুলিশবাহিনীকে দিয়ে সবচেয়ে বেশি গুম, খুন ও হত্যাকাণ্ড চালিয়েছে। পুলিশবাহিনীকে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্থ করে প্রস্তুত করা হয়েছে। হাসিনা সরকার সীমান্ত হত্যার বিচার করেনি এবং কোনো উদ্যোগ গ্রহণ না করে ভারতের এজেন্ডা ও প্রয়োজন পূরণ করেছে। বাংলাদেশেকে ভারতের মার্কেটে পরিণত করে অর্থনৈতিকব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে পরিপূর্ণ ভারতের হাতে তুলে দেওয়ার মতো জঘন্য পরিকল্পনা স্থাপনের চেষ্টা চালিয়েছে তারা।
আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। সেজন্য আমাদের ও সংগঠনকে প্রস্তুত করতে হবে। দেশগড়ার কাজকে সকলে মিলে শতভাগ কাজে লাগাতে হবে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »