শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

তুরুস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতোকার-বাউস্টেড অংশীদারিত্বে মালয়েশিয়া-তুরস্কের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা জোরদার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

আঙ্কারা: তুরস্ক সফরকালে দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওতোকার-এর সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রতিনিধিরা। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মালয়েশিয়ার বৌস্টেড হোল্ডিং বেরহাদ ( Boustead Holdings Berhad )এবং ওতোকারের চলমান সহযোগিতা নিয়ে গুরুত্ব দেওয়া হয়, যা জাতীয় প্রতিরক্ষা শিল্প নীতি (DIPN)-এর আওতায় পরিচালিত একটি জাতীয় প্রতিরক্ষা প্রকল্পের অংশ।

সাঁজোয়া যান ও সামরিক মোবিলিটি প্ল্যাটফর্ম তৈরিতে বিশেষজ্ঞ ওতোকার বর্তমানে মালয়েশিয়ায় চাকা-ভিত্তিক চ্যাসিস প্ল্যাটফর্ম সংযোজন ও উৎপাদন সক্ষমতা উন্নয়নে বাউস্টেড হোল্ডিংসের সঙ্গে কাজ করছে।

এছাড়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত Defence Services Asia ২০২৬ প্রদর্শনী চলাকালে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ওতোকারের কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার অংশ।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্ব মালয়েশিয়ার প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে রক্ষণাবেক্ষণ, সংযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় প্রতিরক্ষা সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বলা হয়, এটি কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়; বরং পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি কৌশলগত অংশীদারিত্ব।

এই সহযোগিতা মালয়েশিয়ার “স্বনির্ভরতা” লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি দেশের স্থানীয় প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »