শিরোনাম :
‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্ব আনোয়ার ইব্রাহিমের MACC, Petronas Reaffirm Partnership to Strengthen Integrity, Fight Corruption SNT Group Malaysia Donates 120 Laptops to Children of PERKEP Members পুলিশ পরিবারের সন্তানদের জন্য মালয়েশিয়ায় ১২০ ল্যাপটপ দিল এসএনটি গ্রুপ Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা

ইসিকে ১৮দফা প্রস্তাবনা দিলো জামায়াত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল এই প্রস্তাবগুলো তুলে ধরে।

বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাদের অবস্থানের বিষয়ে বিস্তারিত জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে ‘জুলাই সনদের আদেশ’ সহজ হবে। তবে তিনি সতর্ক করে বলেন যে, যদি একইদিনে গণভোট হয়, তবে সেই ভোট ‘ইগনোরেবল’ (অগ্রাহ্য করার যোগ্য) হয়ে যেতে পারে। কমভোটে গণভোট হলে তা নিয়ে ‘টালবাহানা’ হতে পারে, তাই জামায়াত কোনো ‘পাতানো ফাঁদে’ পা দিতে চায় না।

তিনি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানান এবং প্রবাসীদের ভোট নিয়েও বৈঠকে সংশয় প্রকাশ করেন।নির্বাচনী জোটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জামায়াতের এই নেতা বলেন, জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান এলে তবেই জামায়াত জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একইসঙ্গে, আটটি সমমনা দলের সঙ্গে তাদের যে ঐক্য হয়েছে, সেটিকে তিনি ‘জোট’ না বলে ‘যুগপৎ আন্দোলন’ বলে মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ দৃঢ়ভাবে বলেন, আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ চায় জামায়াত। তিনি হুঁশিয়ারি দেন, তাদের দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে। একইসঙ্গে তিনি সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য সরকারকে নির্দেশনা দিতে ইসির প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »