শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর মালয়েশিয়া ইমিগ্রেশন: ‘অপস সাপু’ অভিযানে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ বিদেশি আটক

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

কুয়ালালামপুর: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আধুনিক প্রযুক্তি, ড্রোন ও এ–আই ব্যবহারের মাধ্যমে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ভবনের ছাদ, বাসার সিলিং বা ম্যানহোলে লুকিয়েও রক্ষা পাচ্ছে না অবৈধ অভিবাসীরা।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের চেরাস এলাকার তামান এমাসে পরিচালিত সমন্বিত ‘অপস সাপু’ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা অভিযানে বিদেশিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত একাধিক দোকানঘর ও পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকা পরিদর্শন করা হয়। এ সময় ১,০৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া ও কর্মভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি নাগরিক পালানোর চেষ্টা করলেও ড্রোন প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে।

আটককৃতদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থার জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসী ও দায়িত্বজ্ঞানহীন নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »