শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

আলোর গাজাহে সাবেক প্রেমিকের হাতে ছুরি ঠেকিয়ে নারী অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মালাক্কা, ২২ অক্টোবর: আলোর গাজাহর কাম্পুং মেলাকা পিন্দাহ মসজিদের প্রাঙ্গণ থেকে এক নারীকে ছুরি ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মালাক্কা রাজ্য পুলিশের প্রধান দাতুক জুলখাইরি মুখতার জানান, ৩৮ বছর বয়সী ওই সন্দেহভাজনকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে আলোর গাজাহ জেলা পুলিশের অপরাধ তদন্ত শাখা (CID) অভিযান চালিয়ে জালান আয়র হিতাম লেন্দু, কাম্পুং আয়র হিতাম এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

“অভিযুক্ত একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৮টি এবং অন্যান্য ২টি অপরাধের রেকর্ড রয়েছে। তাকে দণ্ডবিধির ৩৬৩ ধারা (অপহরণ) এবং ৩২৬ ধারা (তীক্ষ্ণ অস্ত্র দ্বারা গুরুতর আঘাত) এর অধীনে তদন্ত করা হচ্ছে,” বলেন জুলখাইরি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে।
৩৫ বছর বয়সী ওই নারীকে তার সাবেক প্রেমিক মসজিদের কাছে এসে ২৫ সেন্টিমিটার লম্বা ছুরি দিয়ে হুমকি দিয়ে গাড়িতে উঠতে বাধ্য করে।

গাড়ির ভেতরে ঢুকেই অভিযুক্ত মহিলাকে মাথায় ঘুষি, বুকে লাথি ও আঘাত করতে থাকে প্রায় দুই-তিন মিনিট ধরে। পরে সে ভুক্তভোগীকে অন্য একটি গাড়িতে স্থানান্তর করে তলোয়ার ঠেকিয়ে নিয়ে যায়।

পরে এক দোকানে (তামান সুতের ইন্দাহ, কেলামাক) থামার পর, ভুক্তভোগী সাহস করে তার অবস্থান ও হোয়াটসঅ্যাপ বার্তা প্রাক্তন স্বামীকে পাঠিয়ে সাহায্য চান।

কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত আলোর গাজাহর একটি বাড়িতে গাড়ি থামায়। এসময় ভুক্তভোগীর দুই ভাই ঘটনাস্থলে পৌঁছে গাড়ির জানালা ভেঙে হামলাকারীকে প্রতিরোধ করার চেষ্টা করে।

“সে সুযোগে নারীটি গাড়ি থেকে পালিয়ে যায় এবং একটি ফুলের টব দিয়ে অভিযুক্তের মুখে আঘাত করে,” জানান পুলিশপ্রধান জুলখাইরি।

কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে আলোর গাজাহ হাসপাতালে ভর্তি করা হয়।

মহিলার ডান হাতে ছুরিকাঘাতের ক্ষত থেকে চারটি সেলাই দিতে হয়েছে, তবে তিনি এখন নিরাপদ অবস্থায় আছেন।

জুলখাইরি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ ছিল কারণ ভুক্তভোগী তার সঙ্গে সম্পর্ক পুনরায় শুরু করতে অস্বীকার করেছিলেন, পরে জানতে পারেন যে অভিযুক্ত বিবাহিত এবং সন্তানের জনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »