শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

গাজার জন্য ২০ মিলিয়ন পাউন্ডের মানবিক সহায়তা ঘোষণা করবে যুক্তরাজ্য

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আজ সোমবার (১৩ অক্টোবর) মিসর থেকে গাজার জনগণের জন্য ২০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি নতুন মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তা অর্থ গাজায় জরুরি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা সরবরাহে ব্যবহার করা হবে। নতুন এই প্যাকেজের মাধ্যমে চলতি বছরে ফিলিস্তিনি জনগণের জন্য যুক্তরাজ্যের মোট সহায়তা প্রতিশ্রুতি দাঁড়াচ্ছে ১১৬ মিলিয়ন পাউন্ডে।

মিসরে দেওয়া এক বক্তব্যে স্টারমার বলবেন বলে আশা করা হচ্ছে,

“যুক্তরাজ্য শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে পরবর্তী ধাপের আলোচনাকে সমর্থন করবে, যাতে উভয় পক্ষের মানুষ নিরাপত্তা ও স্থিতিশীলতার মধ্যে তাদের জীবন পুনর্গঠন করতে পারে।”

তিনি আরও যোগ করবেন, “আজকের দিনটি এই যুদ্ধের অবসানের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমাদের অবশ্যই দ্বিতীয় ধাপটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে।”

মানবিক সহায়তার পাশাপাশি ব্রিটিশ সরকার গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানাবে বলেও জানা গেছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »