শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত সিনিয়র দায়েশ নেতা: ইরাকের ঘোষণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাগদাদ, ২০ সেপ্টেম্বর :  ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনী শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সহযোগিতায় সিরিয়ায় পরিচালিত এক অভিযানে দায়েশের একজন সিনিয়র নেতা নিহত হয়েছে।

নিহত জঙ্গি ওমর আবদুল কাদের বাসসাম, যিনি “আবদুর রহমান আল-হালাবি” নামে পরিচিত ছিলেন, দায়েশের বহিঃপরিচালনা ও নিরাপত্তা কার্যক্রমের প্রধান ছিলেন বলে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে।

তিনি একাধিক আন্তর্জাতিক হামলার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি লেবাননে ইরানের দূতাবাসে বোমা হামলার নেতৃত্ব দিয়েছিলেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন। তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তৎপরতায় এসব হামলা ভেস্তে যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সিরিয়ায় দায়েশ নেতাদের টার্গেট করে একাধিক বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সরকার পতনের পর দায়েশ আবারও সিরিয়ায় সংগঠিত হয়ে পুনরুত্থানের চেষ্টা করছে।

ইরাক মনে করছে, আল-হালাবির মৃত্যু দায়েশের আন্তর্জাতিক নেটওয়ার্কে বড় ধাক্কা দিলেও, বিশেষজ্ঞদের মতে সংগঠনটি এখনও সিরিয়া ও ইরাকে ঘাঁটি গেড়ে সক্রিয় রয়েছে এবং তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »