শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

৩৫ কোটি টাকার বিনিময়ে বানিজ্য সচিব পদে মাহবুবুর রহমানের নিয়োগের অভিযোগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা, ১৩ সেপ্টেম্বর : বানিজ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব মাহবুবুর রহমানকে ঘিরে বড় ধরনের ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে উন্নীত হওয়ার জন্য তিনি ৩৫ কোটি টাকা ঘুষ দিয়েছেন।

ফাঁস হওয়া একটি চুক্তিপত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সচিব পদে পদোন্নতির জন্য মাহবুবুর রহমান একটি আর্থিক চুক্তি করেন। ওই চুক্তিপত্রকে ‘পরামর্শক নিয়োগ চুক্তি’ হিসেবে দেখানো হলেও মূল উদ্দেশ্য ছিল সচিব পদ নিশ্চিত করা।

চুক্তি অনুযায়ী, শিল্প, বাণিজ্য বা ব্যাংকিং-সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সচিব পদ পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। পরে ১৯ ফেব্রুয়ারি চুক্তি সম্পন্ন হওয়ার কয়েক দিনের মাথায় ২৫ ফেব্রুয়ারি মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে বানিজ্য সচিব পদে নিয়োগ পান।

অভিযোগ রয়েছে, সদ্য গঠিত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার মাধ্যমে এই চুক্তি কার্যকর হয়। দলটি জুলাই আন্দোলনের পর আত্মপ্রকাশ করে।

একাধিক সাংবাদিক এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার পরও চাপ ও ঝুঁকির কারণে সংবাদ প্রকাশ করেননি। এমনকি একটি জাতীয় টিভি চ্যানেল, একুশে টিভি, এ বিষয়ে সংবাদ প্রস্তুত করলেও সম্প্রচার করেনি বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সময়ে ব্যাপক দুর্নীতি নিয়ে সমালোচনা থাকলেও বর্তমানে সচিব পর্যায়ের নিয়োগেও ঘুষ বাণিজ্য চলছে, যা প্রশাসনের ওপর আস্থার সংকট আরও গভীর করছে।

ফাঁস হওয়া নথি ও অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই উচ্চ পর্যায়ের তদন্ত ও জবাবদিহিতা দাবি করেছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »