শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

কুয়ালালামপুরে নিখোঁজ ব্রিটিশ কিশোর উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কুয়ালালামপুর, ৫ সেপ্টেম্বর :  মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী এক ব্রিটিশ কিশোরকে নিরাপদ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

কুয়ালালামপুর পুলিশের প্রধান সিপি দাতো’ ফাদিল বিন হজ. মারসুস এক বিবৃতিতে জানান, ৪ সেপ্টেম্বর বিকেল প্রায় ৫টা ১৭ মিনিটে রাজধানীর জালান পুদু এলাকার একটি হোটেল থেকে ডেভিড রেন্জ গ্যালেটেস বালিসং নামের ওই কিশোরকে উদ্ধার করা হয়। সে সময় তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল।

উদ্ধারের সূত্রে জানা যায়, সমাজসেবক হিসেবে পরিচিত এক ব্যক্তি “আঙ্কেল কেন্তাং” পুলিশকে তথ্য দিলে বিশেষ তদন্ত শাখা (ডি৯) এর একটি দল অভিযান চালিয়ে কিশোরটিকে খুঁজে পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে ডেভিড নিজ বাড়ি ব্রিটেন থেকে বেরিয়ে আসে এবং চলতি বছরের ৬ জুন ২০২৫ তারিখে মালয়েশিয়ায় আসে।

পরে তাকে চিকিৎসার জন্য সাইবারজায়া হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার কোনো আঘাত বা মানসিক আঘাতের চিহ্ন নেই। পুলিশ পরে তাকে মায়ের কাছে হস্তান্তর করে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় কিশোরটিকে ব্রিটেনে ফেরত পাঠানো হচ্ছে।

মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য বর্তমানে কেএলআইএ (KLIA) অপরাধ তদন্ত বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতো’ ফাদিল জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের সহযোগিতাতেই আমরা দ্রুত এই নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

পুলিশ জানায়, এ ধরনের ঘটনার তথ্য যেকোনো সময় কুয়ালালামপুর পুলিশের হটলাইন ০৩-২১১৫ ৯৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানো যেতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »