মস্কো: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে বলেছেন, তারা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেরি করছে, যা শেষ পর্যন্ত অর্থহীন হয়ে যেতে পারে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “ইউরোপ যখন দুই মাস পর প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে, তখন হয়তো আর স্বীকৃতি দেওয়ার মতো কিছুই অবশিষ্ট থাকবে না।”
এদিকে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এ বিষয়ে এখনও অভ্যন্তরীণ আলোচনা চালাচ্ছে এবং এ বছরের শেষ নাগাদ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
রাশিয়া বরাবরই প্যালেস্টাইনের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং পশ্চিমা দেশগুলোর নিষ্ক্রিয়তাকে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করছে।