শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইসরায়েলের হামলা নিয়ে ওআইসি জরুরি বৈঠকে যোগ দিচ্ছে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

শাহ আলম:  পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান আসন্ন সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছে উইসমা পুত্রা।

শনিবার জারি করা এক বিবৃতিতে বলা হয়, বৈঠকটি মূলত গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করার ইসরায়েলের প্রস্তাব এবং “গ্রেটার ইসরায়েল” ধারণার সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। একইসঙ্গে জেরুজালেম ও মা’আলে আদুমিমের মধ্যবর্তী ই–ওয়ান (E1) এলাকায় হাজারো অবৈধ বসতি স্থাপনও আলোচনার অন্যতম বিষয় হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী তার সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন, যাতে ফিলিস্তিনি জনগণের ভোগান্তি কমাতে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করা যায়। গাজায় মানবিক সহায়তা অবরোধ ইসরায়েলের জুলুমকে আরও বাড়িয়ে তুলেছে।

“ফিলিস্তিনের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের পক্ষে মালয়েশিয়ার অবস্থান অপরিবর্তিত। আমরা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭-পূর্ব সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবিচল,” বলা হয় বিবৃতিতে।

বিশ্লেষকদের মতে, এ জরুরি বৈঠক মুসলিম দেশগুলোর যৌথ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানাবে, যাতে ফিলিস্তিনের উপর ইসরায়েলের দমননীতি বন্ধ হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »