শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

রিয়াজানে রহস্যজনক বিস্ফোরণে নিহত ২০, আহত ১৩৪

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রিয়াজান:  রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় গত সপ্তাহে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আরও ১৩৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ সোমবার নিশ্চিত করেছে।

কারখানাটি মস্কোর দক্ষিণ-পূর্বে অবস্থিত। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানিয়েছেন, বিস্ফোরণের সূত্রপাত হয় কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে হঠাৎ আগুন লাগার কারণে। তবে আগুন কীভাবে লেগেছে বা কারখানায় ঠিক কী উৎপাদন হতো, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় জরুরি সেবাদানকারী সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, “১৮ আগস্ট পর্যন্ত এই জরুরি পরিস্থিতিতে ২০ জন নিহত হয়েছেন। আহত ১৩৪ জনের মধ্যে ৩১ জন রিয়াজান ও মস্কোর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, আর ১০৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা আহতদের সুরক্ষা এবং চিকিৎসায় তৎপর। বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »