শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

নিউইয়র্কের নাইটক্লাবে ভয়াবহ গোলাগুলি, নিহত ৩

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউইয়র্ক:  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। রোববার ভোরে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের জানান, এক বা একাধিক হামলাকারী ক্লাবের ভেতরে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। তবে কারও আঘাত প্রাণঘাতী নয় এবং সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে এবং কাছাকাছি একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।

কমিশনার টিশ বলেন,

“এটি নিউইয়র্ক সিটিতে ঘটে যাওয়া একটি ভয়াবহ গোলাগুলির ঘটনা। আমরা এ বছরের সাত মাসে শহরে বন্দুক হামলা ও ভুক্তভোগীর সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে দেখেছি। আজ যা ঘটল, তা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম। আমরা বিস্তারিত তদন্ত করে আসল কারণ বের করব।”

পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »