শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

গাজা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ইস্তাম্বুল:  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (UNSC) পাঁচ সদস্য দেশ রবিবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

“গাজায় সামরিক অভিযান আরও সম্প্রসারণের ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে আমরা নিন্দা জানাই। এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে,” বলেন জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জ্বোগার। তিনি স্লোভেনিয়া, ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিসের পক্ষে যৌথ বিবৃতি দেন।

এই পাঁচ দেশ ইসরায়েলকে “অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার ও তা বাস্তবায়ন থেকে বিরত থাকার” আহ্বান জানায়। তারা সতর্ক করে দিয়ে বলেছে, সামরিক অভিযান বাড়ানো বেসামরিক মানুষের জীবন ও অবশিষ্ট বন্দিদের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে।

গাজার অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জ্বোগার বলেন, “শিশুরা অনাহারে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ যে হতাশাগ্রস্ত বেসামরিক লোকজন পরিবারকে খাওয়ানোর জন্য সাহায্য বিতরণ কেন্দ্রে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলছে।”

দেশগুলো এই পরিস্থিতিকে “মানবসৃষ্ট সংকট” হিসেবে উল্লেখ করে তা মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দুর্ভিক্ষ বন্ধ হয় এবং গাজায় সাহায্য পৌঁছানো বাড়ানো যায়। তারা ইসরায়েলকে সাহায্য সরবরাহে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার ও আন্তর্জাতিক এনজিওগুলোর জন্য “অযৌক্তিক ভিসা ও নিবন্ধন শর্ত” বাতিলের দাবি জানিয়েছে।

এছাড়া তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দি মুক্তি এবং দুই-রাষ্ট্র সমাধানের পথে অগ্রগতির আহ্বান জানায়।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় এখন পর্যন্ত গাজায় ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এই সামরিক অভিযান গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এর জনগণকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »