শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। ফরকা‌লে তাকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ১০ জুন লন্ডন পৌঁছাবেন। সফরের মূল আকর্ষণ হিসেবে ১২ জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হবে। এরপর ১৩ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র জানায়, এই সফরের অংশ হিসেবে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »