শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ভারী বৃষ্টি ও ভূমিধস, ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ৩০ জনের প্রাণহানি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

ভূমিধস ও আকস্মিক বন্যার ফলে গত দুই দিনে ভারতের উত্তর-পূর্বে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। শনিবার (৩১ মে) একদিনেই ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরামে ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আসামের ১২টি জেলায় কমপক্ষে ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজ্যটিতে  পাঁচজন এবং অরুণাচল প্রদেশে নয়জন নিহত। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের ফলে একটি  গাড়ি রাস্তা থেকে ভেসে যাওয়ার ফলে দুই পরিবারের সাতজন নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস আসামের কিছু অংশের জন্য লাল ও কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন যে গুয়াহাটির উপকণ্ঠে বোন্ডা এলাকায় ভূমিধসে তিন নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের বানা এবং সেপ্পার মধ্যবর্তী জাতীয় সড়ক-১৩-এর পাশে একটি ভূমিধসে একটি ব্রেজা গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর সাতজন প্রাণ হারিয়েছেন। গাড়িটিতে দুই পরিবারের সদস্যরা ছিলেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »