শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য জানিয়েছে।

সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি এই নির্দেশনা দেন বলে জানা গেছে। তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করে বলেনি সুপ্রিম কোর্ট প্রশাসন।

কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পাঠায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথেষ্ট অগ্রগতিও হয়েছে। এছাড়া বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »