শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
- ছবি : সংগৃহীত
- ছবি : সংগৃহীত

পাকিস্তানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, সামরিক বাহিনী ‘২৬-ওয়ার কোর্স’ কর্মকর্তাদের আমন্ত্রণে গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ উদ্দিন আহমেদ ‘২৬-ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি।

তিনি ২৯ ডিসেম্বর রাওলপিন্ডি ও ৩১ ডিসেম্বর করাচীতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কয়েকজন জেনারেলসহ শতাধিক সামরিক বাহিনীর কর্মকর্তা অংশ নিয়েছেন।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »