শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

শ্রমিক ময়দানে ইসলামী শ্রমনীতির প্রসারের জন্য একদল সুশৃঙ্খল ও আদর্শিক কর্মী বাহিনী প্রয়োজন: আ ন ম শামসুল ইসলাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
শ্রমিক ময়দানে আদর্শিক কর্মীর বিকল্প নেই : আ ন ম শামসুল ইসলাম
শ্রমিক ময়দানে আদর্শিক কর্মীর বিকল্প নেই : আ ন ম শামসুল ইসলাম

শ্রমিক ময়দানে আদর্শিক কর্মীর বিকল্প নেই বলে মন্তব্য করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিক ময়দানে ইসলামী শ্রমনীতির প্রসারের জন্য একদল সুশৃঙ্খল ও আদর্শিক কর্মী বাহিনী প্রয়োজন। যারা সংগঠনের নীতি আদর্শকে নিজেরা ধারণ করবে এবং শ্রমিক ময়দানে আদর্শের দাওয়াত পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জের রয়েল পার্টি প্যালেসে ফেডারেশনের ঢাকা জেলা দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা সভাপতি দেওয়ান শহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসাইন, ফেডারেশনের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক নুরুল আমিন, সহকারী পরিচালক এস এম শাহজাহান, জেলার উপদেষ্টা অধ্যক্ষ শাহিনুর ইসলাম ও এ বি এম কামাল হোসেন প্রমুখ।

আ ন ম শামসুল ইসলাম বলেন, সংগঠনের প্রাণ কর্মীরা। তাদের কাজের ওপর সংগঠনের অগ্রগতি নির্ভরশীল। কর্মীরা যখন সংগঠনের দাবি অনুযায়ী মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করে তখন সংগঠনের পরিকল্পনা বাস্তবরূপ লাভ করে। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। সংগঠন আগামীর পথে একধাপ এগিয়ে যায়। আর আমাদের সংগঠন মজবুত হওয়ার অর্থ হচ্ছে ওই ময়দান থেকে জুলুমের অবসান ঘটবে। নির্যাতন-নিপীড়ন ও দুঃশাসনের সমাধি রচিত হবে।

তিনি বলেন, আমাদের সমাজে শ্রমিকদের অধিকার কেড়ে নেয়া সবচেয়ে সহজ। কেননা শ্রমিকের অধিকার কেড়ে নিলে কেউ কথা বলে না। বাধা দেয় না। বলে না কাজটি অন্যায় হয়েছে। শ্রমিকের সাথে অন্যায় করা পার পাওয়া যায় এ কারণে যে শ্রমিকরা সংগঠিত না। আজকে শ্রমিকরা সংগঠিত থাকতো তাহলে তাদের সাথে কেউ অন্যায় আচরণ, নির্যাতন নিপীড়ন করতে পারতো না। শ্রমিকের ন্যায্য মজুরি নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। শ্রমিকের ওপর অমানুষিক কাজের ভার চাপিয়ে দেয়ার সাহস করত না।

শামসুল ইসলাম বলেন, শ্রমিকের অধিকার রক্ষার জন্য শ্রমিকদের এগিয়ে আসতে হবে। শ্রমিকের অধিকার কেউ স্বেচ্ছায় দিবে না। শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে জুলুমকারী পালিয়ে যাবে। মালিকরা ন্যায্য মজুরি নিয়ে টালবাহানা বন্ধ করতে বাধ্য হবে। আমরা শ্রমিকদের আদর্শিক পতাকাতলে সমবেত করতে চাই। শ্রমিকদের আদর্শের ছায়াতলে নিয়ে আসার জন্য কর্মী ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য তাদের কাছে ইসলামের অনুপম আদর্শ তুলে ধরতে হবে। ইসলাম ছাড়া তাদের মুক্তি নেই এ কথা তাদের সামনে তুলে ধরতে হবে। শ্রমিকরা সহজ সরল মানুষ। তা আদর্শের দাওয়াত পেলে নিঃসন্দেহে সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসবে।

প্রেস বিজ্ঞপ্তি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »