শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে যুক্তরাষ্ট্রগামী অভিবাসী কাফেলার মধ্যে একটি গাড়ি দ্রুতগতিতে ঢুকে পড়ায় তিনজন নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
- ছবি : বাসস
- ছবি : বাসস

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে যুক্তরাষ্ট্রগামী অভিবাসী কাফেলার মধ্যে একটি গাড়ি দ্রুতগতিতে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে একটি কন্যা শিশুও রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

জাতীয় অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এতে নিকারাগুয়ার এক পুরুষ ও এক কন্যা শিশু এবং ইকুয়েডরের এক নারী প্রাণ হারিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, সহিংসতা এবং দারিদ্রের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে প্রবেশ করে। কারণ, মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ হওয়ায় সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »