শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

সরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা।

সরকারি খরচে চিকিৎসা দেয়া হবে আন্দোলনে আহতদের। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে এতদিন চুক্তিভিত্তিক যত নিয়োগ হয়েছে, সেগুলোর সব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টারা।

এরমধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১১ আগস্ট) প্রথম কর্মদিবসে ক্ষমতাগ্রহণের পর তারা আরো বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন।

সেগুলোর মধ্যে রয়েছে
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে সরকারি খরচে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। বাজারে অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিহত করতে ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশী ছাত্র-জনতার সমর্থনে প্রতিবাদ করায় সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বাংলাদেশী নাগরিকের মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ।

 

এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে পুরোদমে যাত্রীবাহী ট্রেন এবং শনিবার থেকে মেট্রোরেল পুনরায় চালু করারো সিদ্ধান্ত নেয়া হয়েছে উপদেষ্টা পরিষদে।

সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »