শিরোনাম :
KL Crackdown on Counterfeit Clothing Nets 4 Bangladeshis, 1 Malaysian কুয়ালালামপুরে নকল ব্র্যান্ডের পোশাক বিক্রির বিরুদ্ধে অভিযান, ৪ বাংলাদেশিসহ আটক ৫ Malaysia nabs 62 foreigners in Selangor crackdown on visa abuse ভিসার অপব্যবহার দমনে সেলাঙ্গরে বিশেষ অভিযান: ৬২ বিদেশি নাগরিক আটক Malaysia PM to attend ASEAN-Russia summit in Kazan, meet Putin থাইল্যান্ড–বাংলাদেশ শ্রম সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা Thailand open to stronger labour cooperation with Bangladesh মালয়েশিয়ায় ট্রাফিক অভিযানে আটক রোহিঙ্গা শ্রমিক, বললেন জীবিকার টানে আইন ভাঙা মালয়েশিয়া ও তিমুর-লেস্তের সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: ‘মিউল অ্যাকাউন্ট’ ব্যবহারে শিক্ষার্থীদের জড়ানোয় উদ্বেগ, সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

আসামে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাট বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সামরিক বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মূল্যায়নের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় বিমান বাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়ন শেষে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।

এএন-৩২ বিমানটি প্রতিকূল পরিবেশে কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। এটি পার্বত্য বিমানঘাঁটি এবং উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায়ও দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম। বিমানটি সর্বোচ্চ সাড়ে ৭ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের কাজেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে, গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমানটি জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে নিয়মিত টেস্ট ফ্লাইংয়ের জন্য যাত্রা শুরু করে। পরে বিমানটির সঙ্গে কন্ট্রোল সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমানটিকে আর ট্র্যাক করা সম্ভব হয়নি। পরে কর্মকর্তারা জানান, যুদ্ধবিমানটি শেষ পর্যন্ত জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »