শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

পুত্রজায়া: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ এবং সেখানে ইসরায়েলি পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া।

এক বিবৃতিতে মালয়েশিয়া সরকার জানায়, এই ঘটনা পবিত্র আল-আকসা মসজিদের অবমাননা এবং এর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের একটি প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড উস্কানিমূলক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি জেরুজালেমের পবিত্র ইসলামিক স্থাপনার তত্ত্বাবধানের দায়িত্বকেও অগ্রাহ্য করে।

মালয়েশিয়া আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে আহ্বান জানিয়েছে, যেন তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের লঙ্ঘন বন্ধ করে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনে।

এছাড়া মালয়েশিয়া সতর্ক করে বলেছে, চলমান সহিংসতা ও উত্তেজনার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরব থাকা উচিত নয়।

পুনরায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়া তাদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে—১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »