শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭ নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আল্লাহ তাআলার তরফ থেকে এ জাতির প্রতি এই উম্মার প্রতি পরীক্ষার পর পরীক্ষার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের অভিযাত্রা, নতুন দিগন্ত আল্লাহ তা’আলা সূচনা করেছেন।

এবারের ৭ নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা একটি গণ বিপ্লব সংগঠিত করেছে। ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র জনতার ৫ই আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ৭ নভেম্বর পল্টনে মহানগরী দক্ষিণ জামায়াতের কার্যালয়ের হলরুমে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মহানগরী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »