শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

৪ লাখ রিঙ্গিত ঘুষের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার করেছে পেনাং এমএসিসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জর্জ টাউন, ১৩ অক্টোবর: মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) বা দুর্নীতি দমন কমিশন, পেনাং-এ এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে, যিনি অভিযোগ অনুযায়ী ৪ লাখ ৫ হাজার রিঙ্গিত ঘুষ গ্রহণ করেছিলেন। ঘুষের এই অর্থ একটি কোম্পানির মালিকের কাছ থেকে নেওয়া হয়েছিল মালয়েশিয়ান আর্মড ফোর্সেস ভেটেরান্স অ্যাসোসিয়েশনের (PVATM) সম্পত্তি বাজারমূল্যের নিচে বিক্রি করার বিনিময়ে।

সূত্র জানায়, ৬০-এর কোঠার ওই সাবেক সেনা কর্মকর্তা সোমবার (১৩ অক্টোবর) সকাল প্রায় ১০টার দিকে পেনাং এমএসিসি অফিসে জবানবন্দি দিতে গেলে তাকে আটক করা হয়।

“প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি ২০১৫ সালের দিকে ঘটেছিল, যখন অভিযুক্ত ব্যক্তি PVATM-এর তথ্য ও প্রচার প্রধানের দায়িত্বে ছিলেন,” বলেন এক সূত্র।

তদন্তে আরও জানা যায়, ওই কর্মকর্তা পেনাং-এর বিভিন্ন স্থানে অবস্থিত PVATM-এর পাঁচটি অ্যাপার্টমেন্ট বিক্রির মাধ্যমে মোট ৪ লাখ ৫ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছিলেন। টাকাগুলো তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ১২টি পৃথক লেনদেনের মাধ্যমে জমা করা হয়েছিল।

পেনাং এমএসিসি পরিচালক দাতুক এস. করুণানিথি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি MACC Act 2009-এর ধারা 16(a)(A) অনুযায়ী তদন্ত করা হচ্ছে, যা সরকারি কর্মকর্তা বা প্রতিনিধির ঘুষ গ্রহণের অপরাধকে অন্তর্ভুক্ত করে।

“অভিযুক্তকে আগামী ১৫ অক্টোবর (বুধবার) বাটারওয়ার্থ সেশন কোর্টে অভিযুক্ত হিসেবে হাজির করা হবে,” জানান করুণানিথি।

দুর্নীতি দমন কমিশন (MACC) জানিয়েছে, তারা প্রাক্তন সেনা সদস্য ও সরকারি প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »