শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

১৬ ঘণ্টার বেশি কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে বাংলাদেশের ২২০ জন যাত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
কলকাতা বিমানবন্দর,
কলকাতা বিমানবন্দর,

দীর্ঘ ১৬ ঘণ্টার বেশি কলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে বাংলাদেশের ২২০ জন যাত্রী। রোববার (৫ জানুয়ারি) রাতে ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় অবতরণ করে মালয়েশিয়া থেকে ঢাকাগামী মালোন্দ এয়ারের বিমান ওডি ১৬২।

ভোরে আবহাওয়া স্বাভাবিক হলেও যাত্রীদের ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি বিমান মালোন্দ এয়ার কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, যাত্রীদের থাকার বা খাওয়ার ব্যবস্থাও করেনি বিমান কর্তৃপক্ষ। এতে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছে বাংলাদেশি এই যাত্রীরা।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরিতে ছাড়ে। বিমানটির ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আটকে পড়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে বিমানের নারী-শিশু ও অসুস্থ রোগীদের অনুরোধে মানবিক বিবেচনায় তাদের সিকিউরিটি চেকপয়েন্টের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়।

শেষ পাওয়া খবর পর্যন্ত ভারতের সময় সন্ধ্যা ছটা পর্যন্ত বিমানবন্দরের আটকে রয়েছে যাত্রীরা। কখন দেশে ফিরতে পারবে সে বিষয়ে নিশ্চিতভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ বা যাত্রীরা কেউই জানাতে পারেনি। যাত্রীরা জানায় বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের হেড অফিস কোথাও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »