শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

১৩তম মালয়েশিয়া পরিকল্পনা পাস, আগামী পাঁচ বছরে ব্যয় হবে ৬১১ বিলিয়ন রিঙ্গিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কুয়ালালামপুর: মালয়েশিয়ার সংসদ (দেওয়ান রায়াত) বৃহস্পতিবার (২১ আগস্ট) ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা (১৩এমপি) পাস করেছে, যেখানে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত দেশের উন্নয়ন কার্যক্রমের জন্য মোট ৬১১ বিলিয়ন রিঙ্গিত বরাদ্দ রাখা হয়েছে।

সংসদে কণ্ঠভোটে পাস হওয়া এ পরিকল্পনায় ৪৩০ বিলিয়ন রিঙ্গিত সরকারি উন্নয়ন ব্যয় হিসেবে নির্ধারিত হয়েছে। এবারের মূল থিম “Redrawing Development” বা ‘উন্নয়নের নতুন রূপরেখা।’

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম গত ৩১ জুলাই পরিকল্পনাটি সংসদে উপস্থাপন করেন। ৮ দিনব্যাপী (৪–১৪ আগস্ট) আলোচনায় মোট ১৫৩ জন সাংসদ অংশ নেন। আলোচনায় গণপরিবহন উন্নয়ন, শিক্ষা খাতের মানোন্নয়ন এবং স্বাস্থ্যকর্মীদের কল্যাণ বৃদ্ধি অন্যতম প্রধান বিষয় হিসেবে উঠে আসে।

পরিকল্পনায় ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর আওতায় MyDigital ID চালু, সরকারি কর্মকর্তাদের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং ২০৩০ সালের মধ্যে ফেডারেল সরকারের ৯৫% সেবা অনলাইনে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়াকে জাতিসংঘের অনলাইন সেবা সূচকে শীর্ষ ২০–এর মধ্যে আনার পরিকল্পনাও রয়েছে।

সবুজ জ্বালানি ও টেকসই উন্নয়নও এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মধ্যে রয়েছে লোহা ও ইস্পাত শিল্পে কার্বন ক্যাপচার প্রকল্পের পাইলট উদ্যোগ, ভাসমান সৌরবিদ্যুৎ ও গ্রিন হাইড্রোজেনের মতো নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ এবং সবুজ অর্থনীতিতে মালয়েশিয়ার অবস্থান আরও শক্তিশালী করা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »