শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সোশ্যাল মিডিয়ায় নয়, আদালতেই সত্য উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

পুত্রজায়া: জারা কাইরিনা মাহাথির মৃত্যুকে ঘিরে চলমান আলোচনায় সোশ্যাল মিডিয়া নয়, বরং আদালতের মাধ্যমেই সত্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

বুধবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের মাসিক সমাবেশে তিনি বলেন, এ ঘটনায় নানা গুজব ছড়ালেও তদন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের গোপন করার চেষ্টা হয়নি।

“সত্য ও ন্যায়বিচারের খোঁজ আইনের ভিত্তিতেই হতে হবে। সোশ্যাল মিডিয়ার গুজবের ওপর নির্ভর করা যাবে না,” বলেন সাইফুদ্দিন।

তিনি জানান, চারজন চিকিৎসা বিশেষজ্ঞের সমন্বয়ে জারা কাইরিনার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এর ফলাফল পরিবার ও তদন্ত কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

সাইফুদ্দিন আরও বলেন,

“যদি কোথাও প্রমাণ হারানোর মতো কোনো ভুল হয়ে থাকে, তার দায় যারা সংশ্লিষ্ট তারা নেবে। তবে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—এ ঘটনায় কোনো ধামাচাপা নেই। প্রতিটি ধাপ আইন ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।”

মন্ত্রী সতর্ক করে বলেন, একটি পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা অত্যন্ত অমানবিক।

“অন্যের শোককে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না,” তিনি জোর দিয়ে বলেন।

তিনি জানান, পুলিশের তদন্ত শেষ হয়েছে এবং এখন মামলাটি অ্যাটর্নি জেনারেলের চেম্বারে (AGC) রয়েছে।

“সংবিধানে স্পষ্ট বলা আছে—তদন্তপত্রের ভিত্তিতে মামলা করবে কি না, সে সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেলের,” বলেন সাইফুদ্দিন।

এর আগে সোমবার (১৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল তান স্রি মোহদ দুসুকি মোকতার নিশ্চিত করেন যে, পাঁচ অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে কোটা কিনাবালু শিশু আদালতে দণ্ডবিধির ৫০৭সি(১) ধারায় অভিযুক্ত করা হবে। একই সঙ্গে কোটা কিনাবালু করোনার আদালত আগামী ৩ সেপ্টেম্বর থেকে জারা কাইরিনার মৃত্যুর ঘটনায় ইনকোয়েস্ট কার্যক্রম শুরু করার তারিখ নির্ধারণ করেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »