শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল।
সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল।

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। বুধবার (০৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন প্রস্তাব দেন তারা।

সর্বদলীয় বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠকটি শেষ হয়। তবে বৈঠকে আওয়ামী বা সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, আগরতলায় সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গুজব, এই তিনটি এজেন্ডায় করণীয় ঠিক করতে এবং জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা সর্বদলীয় বৈঠকের ডাক দেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।’

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন উপদেষ্টাসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতারা। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে আজকের বৈঠকে সব রাজনৈতিক দল উপস্থিত ছিলো। নানান পথ-মত ও আদর্শের ভিন্নতা ছিলো। কিন্তু সবাই একত্রে বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং ঐক্যমত জানিয়েছেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে আর দুর্বল ও নতজানু ভাবার অবকাশ নেই। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দল ঐক‍্যবদ্ধ থাকার অঙ্গীকার করেছে।’

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলো একমত। অতিদ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। মানুষ নির্বাচনমুখী হলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য ভারত অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না।’ তবে আজকের বৈঠকে নির্বাচন নিয়ে ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি বলেও জানান জামায়াত আমির।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »