শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

রিজভীর বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন: জামায়াত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ ও ‘মহান বিজয় দিবস’ জামায়াতের তিন দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, রুহুল কবির রিজভী ডিএমপি কমিশনারের নামে যে বক্তব্য আরোপ করেছেন, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন, তাকে ‘কোড করে’ যে বক্তব্য দেয়া হয়েছে, তা বোগাস ও ভুয়া।

তিনি আরও বলেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার এই প্রবণতা গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

বিবৃতিতে এডভোকেট জুবায়ের অবিলম্বে রুহুল কবির রিজভীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক অঙ্গনের সকল পক্ষকে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও শালীন বক্তব্য প্রদানের মাধ্যমে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »