শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
হামলায় আহতদের একজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
হামলায় আহতদের একজনকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয় ১টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) এবং পথচারী মো. বাবুল (৪৮)।

আহত ইভান তাহসিব অভিযোগ করেন, বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। ওই সময় হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান নিক্ষেপ করলে তারা আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »