শিরোনাম :
২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য Rahul, Priyanka Gandhi detained during protest outside Modi’s residence

যুক্তরাষ্ট্রে জামায়াতের আমীর – ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ -সংকট দেখা দেবে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটোই দেখা দেবে, তাই জামায়াত নির্বাচনের পক্ষে । বিগত ১৫ বছর সাধারণ মানুষ তাদের নিজেদের ভোট দিতে পারেনি । তাই সবার আগ্রহ রয়েছে এই নির্বাচন নিয়ে ।
জাতীয় সংসদ নির্বাচনের আগে গনভোটের আয়োজন প্রসঙ্গে তিনি জানান একই দিনে দুটি নিবার্চন হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে । অতীতে ৩টা গণভোট হয়েছে, সর্বোচ্চ ২৬ দিনের এবং সর্বনিম্ন ১৮ দিনের নোটিশে । জামায়াতের পক্ষ থেকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানানো হয়েছে ।

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে আমীর ডা. শফিকুর রহমান বলেন ২৭টি উন্নত দেশসহ বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে । ক্ষমতার ভারসাম্যে রক্ষায় এটা গুরুত্বপূর্ণ । জাতির কল্যাণে দাবী দেওয়া হয়েছে । দাবীগুলো যৌক্তিক প্রমাণিত হওয়ার পরও যদি মেনে না নেওয়া হয় তাহলে জামায়াত নির্বাচনে যাবে কিনা তা চিন্তা করবে ।
পিআর পদ্ধতি বিষয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন যিনি পিআর বুঝেন না তিনি এর ভালো মন্দ বলতে পারেন না । আগে জানতে হবে তারপর মন্তব্য করতে হবে ।রাজনীতিবিদদের আরও সচেতন হয়ে-অন‍্যের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা উচিত ।

বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন ।

প্রতিবেশী হিসেবে ভারতকে “রেসপেক্ট” করতে চান মন্তব্য করে তিনি জানান ঠিক তেমনি বাংলাদেশও সেই “রেসপেক্ট” আশা করে । চুক্তি বাতিলের বিষয়ে ডাঃ শফিকুর রহমান জানান, শুধু ভারত নয় বিশ্বের অনেক দেশের সাথেই চুক্তি হয়েছে । যে চুক্তিগুলো যৌক্তিক, যা জাতির জন‍্য কল‍্যান হবে সেগুলোর প্রতি সমর্থন থাকবে । কিন্তু যে চুক্তি দেশ ও জাতির জন‍্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তাহলে ঐ দেশের সাথে চিঠি আদানপ্রদান এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে । কোনো সংলাপ কিংবা আলোচনা ছাড়াই যদি চুক্তি বাতিল করা হয় তাহলে অন‍্য পক্ষ যে কোনো আদালতেও যেতে পারে । শুধু তাই নয় সরকার বদল হলে চুক্তি বদল হয় এই আশংকায় বিদেশী বিনোয়োগের উপরও এর প্রভাব পড়বে ।

১৯৭১ সালের ভুমিকার বিষয়ে তিনি বলেন ঐ সময়ে জামায়াতের নেতৃত্বে যারা ছিলেন তারা ভালো জানেন ।তারপরও জামায়াতের মানুষের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক সংগঠন । যেখানে ৯৯টা ভালো কাজের সাথে ১টা ভুল সিদ্ধান্ত থাকতে পারে । তাই ব‍্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত জামায়াতের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হোন তাহলে সবকিছুর জন‍্য ক্ষমা চান ডা. শফিক ।
সেনাবাহিনীর সদস্যের বিচারের প্রসঙ্গে ডা. শফিক বলেন শুধু সেনাবাহিনীর কতিপয় সদস্য নয়, যে কেউ অপরাধ করলে তার স্বচ্ছ ও ন‍্যায় সঙ্গত বিচার হোক । যেখানে ভিকটিম পাবে তাদের ন‍্যায বিচার ।

এনসিপির নিয়ে প্রশ্নের উত্তরে জামায়াতের আমীর বলেন তারা আমাদের ছোট ভাই-বোন। আন্দোলনে তাদের ভূমিকা রয়েছে । অভিমান করে কিছু বললে কঠোর হওয়া উচিত হবে না । অভিজ্ঞতা এবং বয়সের কারনে তাদেরকে সুযোগ দেওয়া উচিত ।

শুধু রেমিট্যান্স নয় দেশের উন্নয়নে প্রবাসী দক্ষ জনশক্তিকে দেশে ফিরিয়ে কাজ লাগাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি ।

বিএনপির সাথে বিগত সময়ে জোটবদ্ধ আন্দোলনের প্রসঙ্গে ডা. শফিক বলেন আমরা ভিন্ন দুটি রাজনৈতিক দল । মতাদর্শ ভিন্ন । তাই অনেক ক্ষেত্রে মতের পার্থক্য থাকে । কিন্তু জামায়াত সব পক্ষকেই সম্মান করে এমনকি যিনি সমালোচনা করেন তাকেও ।

জামায়াত ক্ষমতায় গেলে আফগানিস্তান-পাকিস্তান কিংবা লেবানন নন, বাংলাদেশ বাংলাদেশই থাকে । যেখানে থাকবে না দল-ধর্মের ভিত্তিতে বিভক্তি । বৈষম্য থাকবে না, প্রত‍্যেক নাগরিক পাবে সমান অধিকার ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »