শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

মালাক্কায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, এরপর নিজেই আত্মহত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

 

লেখক: রেজা এ হামিদ | ১৫ অক্টোবর ২০২৫

মালাক্কার দুরিয়ান টুংগালের তামান চেম্পাকা ২ এলাকায় এক ভয়াবহ ঘটনার খবর পাওয়া গেছে। সেখানে এক ব্যক্তি তার বড় ভাইকে কুপিয়ে হত্যা করার পর নিজেই ঘরের ভেতর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর) রাত প্রায় ৭টার দিকে। পুলিশ জানিয়েছে, দুই ভাই—যারা দুজনই বাংলাদেশের নাগরিক—একটি ভাড়া বাড়িতে থাকতেন। পরে তাদের সহবাসী এক ব্যক্তি রান্নাঘর ও শোবার ঘরে দুই ভাইয়ের লাশ আবিষ্কার করেন।

জানাগেছে, মৃত দুই ভাই একটি নির্মাণস্থলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জুহাইলি মোহাম্মদ জিন (৩১) বলেন,

“সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে আমরা তাদের তর্ক-বিতর্কের শব্দ শুনেছিলাম। কিছুক্ষণ পর তাদের রুমমেট ফিরে এসে দেখেন, বড় ভাই রান্নাঘরে পড়ে আছেন কুপিয়ে আহত অবস্থায়, আর ছোট ভাই ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায়।”

তিনি আরও জানান,

“আমি তাদের দুজনকেই চিনতাম। তারা নিজেদের দুই ভাই হিসেবে পরিচয় দিয়েছিল। ছোট ভাইটি বিবাহিত, তার স্ত্রী একজন ইন্দোনেশীয় নারী। তাদের একটি সন্তানও আছে। তবে প্রায় দুই সপ্তাহ আগে জানা যায়, স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়ে গেছে।”

জুহাইলি বলেন, “এর আগেও ছোট ভাইটি প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করত। শুনেছি, সে স্ত্রীকে কাজ করতে দিতে চাইত না। হয়তো এ নিয়ে মানসিক চাপে ছিল। কিন্তু সে সাধারণত খুব ভদ্র ছিল, সবাইকে সালাম দিত, তাই তার এমন কাজ সত্যিই অবিশ্বাস্য।”

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ঘটনাস্থলের তদন্ত শেষে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এদিকে, মেলাকা রাজ্যের পুলিশপ্রধান দাতুক দজুলখাইরি মুখতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে আজ সকাল ১১টার দিকে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হবে

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »