শিরোনাম :

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া “ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে” কোটা আবেদনের ক্ষেত্রে থাকছেনা কোনো সময় সীমা : স্বরাষ্ট্রমন্ত্রণালয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬

পুত্রাজায়া : মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (KDN) ঘোষণা করেছে যে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের জন্য পূর্বে নির্ধারিত ৩১ মার্চ ২০২৬ শেষ সময়সীমা বাতিল করা হয়েছে। অর্থাৎ, নিয়োগকর্তারা এখন থেকে কোনো নির্দিষ্ট সময়সীমার চাপ ছাড়াই কোটা আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন সিদ্ধান্তের ফলে ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া এখন থেকে সীমাহীন ও খোলা থাকবে। তবে, আবেদনকারীদের সরকারের বিদ্যমান শ্রম আইন ও কোটা সংক্রান্ত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, ওয়ান-স্টপ সেন্টারের সকল কার্যক্রমের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা ই-সিস্টেমের মাধ্যমে সময় নেওয়া বাধ্যতামূলক। আগ্রহী ব্যক্তি এবং প্রতিষ্ঠান নির্ধারিত লিঙ্ক (https://que05-my.qbe.ee/KDN-OSC
) থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কোনো বিশেষ জিজ্ঞাসা বা তথ্যের প্রয়োজন হলে osc_kdn@moha.gov.my
ই-মেইলে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়সীমার চাপ ছাড়াই প্রয়োজনীয় মানবসম্পদ সরবরাহের জন্য বিদেশি শ্রমিক নিয়োগে আরও সুবিধা পাবেন, যা দেশীয় শিল্প ও বাণিজ্যে সহায়তা করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »