শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

কুয়ালালামপুর, ১০ জুলাই (PBN NEWS):
বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী দ্য অনারেবল আনিতা আনন্দ এক বৈঠকে মিলিত হন।

বৈঠকটি স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হয়ে প্রায় ২৫ মিনিট স্থায়ী হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বিশেষভাবে আলোচনায় উঠে আসে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার ইস্যু। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা ও আইনি প্রক্রিয়া জোরদার করার প্রস্তাব দেওয়া হয়।

এছাড়াও দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় নেতা। ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর এবং নিয়মিত কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার ব্যাপারেও একমত হন তারা।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

হাইকমিশনার শামীম আহসান জানান, আগামীকাল অনুষ্ঠেয় ৩২তম আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

এই বৈঠককে বাংলাদেশ-কানাডা সম্পর্কের একটি গঠনমূলক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »