শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মার্কিন নির্বাচনে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির ইহুদি লবিস্টদের বড় ধরনের জয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
মার্কিন নির্বাচনে ইহুদি লবিস্টদের বড় ধরনের জয় - ছবি : জেরুসালেম পোস্ট
মার্কিন নির্বাচনে ইহুদি লবিস্টদের বড় ধরনের জয় - ছবি : জেরুসালেম পোস্ট

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি) ইহুদি লবিস্টদের বড় ধরনের জয় হয়েছে। তারা অন্তত ৩১৮টি আসন জিতেছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে অন্তত ৩১৮টি আসন জিতেছে এআইপিএসি সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে এআইপিএসি তাদের এক্সবার্তায় এই তথ্য জানিয়েছে। একইসাথে বিজয়ীদেরকে অভিনন্দনও জানিয়েছে সংস্থাটি।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এআইপিএসি হলো ইসরাইলপন্থী মার্কিন লবিং গ্রুপ। তারা এবারের মার্কিন নির্বাচনে ১০০ মিলিয়ন ডলারের বেশি খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আবারো হোয়াইট হাউজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নির্বাচনে এক দফা হেরে আবার তার থেকেই ক্ষমতার চাবি নিচ্ছেন তিনি।

তবে নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট হওয়ার পর সবার আগে কয়েকটি কাজ করার কথা বলেছিলেন ট্রাম্প। সেগুলো হলো, রাষ্ট্রপতি হলে ব্যাপক হারে অবৈধ অভিবাসীদের দেশটি থেকে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। একইসাথে প্রথম মেয়াদের যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত যে প্রাচীর তোলার কাজ শুরু করেছিলেন, তা শেষ করার কথাও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই কাজে আইনি এবং লজিস্টিক চ্যালেঞ্জের কথা বলছেন বিশ্লেষকরা।

অর্থনীতির ক্ষেত্রে কর কমানো, বিদেশ থেকে আমদানি করা পণ্যে নতুন শুল্ক আরোপ এবং ‘মূল্যস্ফীতি শেষ করার’ প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। তবে পণ্যে শুল্ক বাড়ালে সাধারণ মানুষের কেনার ক্ষমতা কমতে পারে বলেও সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।

নির্বাচনী প্রচারণায় জলবায়ু বিষয়ক নীতি শিথিলের কথাও জানিয়েছিলেন ট্রাম্প। সেক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির পরিবর্তে জীবাশ্ম জ্বালানির উৎপাদনকে উৎসাহিত করা এবং বৈদ্যুতিক যানবাহনের বিরোধিতা করে মার্কিন গাড়ির উৎপাদন বাড়ানোর চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন এই প্রেসিডেন্ট।

‘২৪ ঘণ্টার মধ্যে’ ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার অঙ্গীকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি।

কিছু সমর্থকের ইচ্ছার বিপরীতে গিয়ে গর্ভপাতের বিষয়ে জাতীয় নিষেধাজ্ঞা কার্যকর না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। একইসাথে এই ইস্যুতে রাজ্যগুলোর অধিকারকে গুরুত্ব দিয়েছিলেন তিনি।

৬ জানুয়ারির দাঙ্গায় অভিযুক্ত কয়েকজনকে ক্ষমা করার কথাও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তাদের ‘ভুলভাবে বন্দি’ রাখা হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প, যদিও তিনি এটিও স্বীকার করেছেন যে কয়েকজন ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল’।

সবশেষে ট্রাম্পের বিরুদ্ধে চালানো ফৌজদারি তদন্ত পরিচালনাকারী বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথকে বরখাস্ত করার শপথ নিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, স্মিথ রাজনৈতিক ‘উইচ হান্ট’ চালাচ্ছেন।

সূত্র : জেরুসালেম পোস্ট

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »