মানব পাচার ও মানি লন্ডারিং অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি “দাতো সেরি” আমিন নূরের বিরুদ্ধে গ্রেপ্তারের প্রস্তুতি
কুয়ালালামপুর, ৩১ অক্টোবর:
মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী “দাতো সেরি” আমিন নূর যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থার সূত্র।
মালয়েশিয়ার ও বাংলাদেশ যৌথভাবে আইন প্রিয়োগকারী সংস্থা যৌথভাবে তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেনের ওপর তদন্ত চালাচ্ছে। অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে আমিননা নূর বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে শ্রমিক আনার একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে লক্ষ লক্ষ রিঙ্গিত অবৈধ পথে বিদেশে পাচার করারও প্রমাণ পাওয়া গেছে।
সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যেই আমিননা নূরের মালিকানাধীন কয়েকটি কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করেছে, এবং তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের ওপরও নজরদারি শুরু হয়েছে।
একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“প্রাথমিক প্রমাণ ইতোমধ্যে হাতে এসেছে। তদন্তের অগ্রগতি দ্রুত এগোচ্ছে, এবং যথেষ্ট প্রমাণ মিললে যেকোনো সময় আমিননা নূরকে আটক করা হতে পারে।”
২০২১ সালে সমাজসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘দাতো সেরি’ উপাধি পান আমিন নূর। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাঁর বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন, মানব পাচার, এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে।
বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা বলেন,
“আমরা মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি। কেউ যদি অপরাধে জড়িত থাকে, তিনি বাংলাদেশি হোন বা না হোন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, অভিযোগ প্রমাণিত হলে আমিন নূরের বিরুদ্ধে মানব পাচার আইন ২০০৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০১ অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের শাস্তি হতে পারে।
এদিকে, তদন্ত এখনো চলমান থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা আনুষ্ঠানিক কোনো মন্তব্য থেকে বিরত রয়েছে। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই মামলাকে “উচ্চ অগ্রাধিকার” দিয়ে দেখা হচ্ছে।