শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে বিভক্ত করার আহ্বান অস্ট্রিয়ান অর্থনীতিবিদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ভিয়েনা, ৫ সেপ্টেম্বর :  অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও কূটনীতিক গুনথার ফেলিঙ্গার ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে একাধিক দেশে বিভক্ত করার প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।

ন্যাটো সম্প্রসারণ কমিটির চেয়ারম্যান ফেলিঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি মানচিত্র প্রকাশ করে এই পরিকল্পনার নাম দিয়েছেন “এক্স ইন্ডিয়া”।

তার পোস্টে ফেলিঙ্গার লেখেন, ভারতের জনগণকে “রাশিয়াপন্থী স্বৈরশাসক নরেন্দ্র মোদির শাসন থেকে মুক্ত করতে হবে” এবং এর জন্য “মুক্ত খালিস্তান”-এর মতো নতুন রাষ্ট্র গঠন করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন যে, এই বিষয়ে শিখ নেতাদের সঙ্গে ইতোমধ্যেই তার আলোচনা হয়েছে।

ফেলিঙ্গারের এই বক্তব্য অনলাইনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে একে ভারতের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে সমালোচনা করছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »