শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনও লাভ হবে না। বিদেশিরাও দু’এক দিনের মধ্যে টের পেয়ে যাবেন তারা জনগণ থেকে দূরে সরে গেছে। আমরা মনে করি, এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘যতদিন আমরা থাকব মাথা উঁচু করে থাকব। এ দেশ আমরা স্বাধীন করেছি। এ দেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যতদিন আমরা মুক্তিযোদ্ধারা থাকব, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে, ততদিন আমরা কোনো অন্যায় হতে দিব না।’

তিনি বলেন, ‘এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কিছু হতে দিব না। আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকিত বাংলাদেশ দেখতে পারি এবং একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে।’

শনিবার বিকালে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না করে কোনও ষড়যন্ত্র ও পাঁয়তারা করে লাভ হবে না। এ দেশের জনগণ ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ফেলেছে। তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বাঙালি জাতি আলোকিত। আজকে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে ফিরে যেতে চান না। তাদের একটাই কথা, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজীর আহমেদ এমপি, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৩টায় হরিরামপুর উপজেলায় মুক্তিযুদ্ধের হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হরিরামপুর উপজেলার নটাখেলা এলাকায় যুদ্ধ করেছেন। যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান শহীদ হয়েছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »